এ যেন কেমন এক অনুভুতি সমগ্র হৃদয় জুড়ে বয়ে যাওয়া এক মাতাল হাওয়ার কোমল তাণ্ডবের মতন, যেন বুক চিঁরে টেনে বের করে আনছে আমার ব্যকুল হৃদয়। এবং খুবলে খুবলে খেয়ে ফেলছে আমার অস্থিরতা কেউ একজন। আমি অনুভব করি কিন্তু দেখতে পাইনা সে কে? আমি দেখতে পাই কিন্তু ধরতে পারিনা তাকে। আমি ধরতে পারি কিন্তু আটকাতে পারিনা যাকে। কে সেই অধরা জন? যার তরে এ মন করে চনমন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।